নড়াইলে অফিস সহকারীর ছুরিকাঘাতে প্রধান শিক্ষক আহত অবস্থায় হাসপাতালের চিকিৎসাধীন—

নড়াইলে অফিস সহকারীর ছুরিকাঘাতে প্রধান শিক্ষক আহত অবস্থায় হাসপাতালের চিকিৎসাধীন—

নড়াইলে অফিস সহকারি রাকিব হোসেনের ছুরিকাঘাতে আহত হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.উজির আলী।
১৯ শে জুলাই  রবিবার বিকেলে নড়াইল শহরের কালেক্টরেট বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত প্রধান শিক্ষক উজির আলী লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের রতন মোল্যার ছেলে। বর্তমানে তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিসাধীন ।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক বলেন, রবিবার ছিল ছেলেমেয়েদের বেতন পরিশোধের দিন। বিদ্যালয়ের অফিস সহকারি রাকিব হোসেন
অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করেন।বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক অফিস সহকারির কাছে এর কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রধানশিক্ষক নিজের সম্মান বাচাতে রুম থেকে বহির হওয়ার চেষ্টা করেন। এ সময় অফিস সহকারি তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করেন, তখন  প্রধান শিক্ষকের চিৎকারে অন্য শিক্ষকরা ছুটে এসে তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যান।ছুরিকাঘাতে প্রধান শিক্ষকের হাত-পাসহ শরীরের বেশ কয়েক স্থানে ক্ষতের সৃষ্টি হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)অজয় কুমার কুন্ডু বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রধানশিক্ষকের সঙ্গে কথা বলেছি।অভিযুক্ত রাকিবকেধরতে অভিযান অব্যাহত আছে।আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

Leave a Reply

Your email address will not be published.