ভাঙ্গায় ৭০০ পিস ইয়াবাসহ দুইজন আটক, গণধোলাই শেষে পুলিশের হাতে সোপর্দ

ভাঙ্গায় ৭০০ পিস ইয়াবাসহ দুইজন আটক, গণধোলাই শেষে পুলিশের হাতে সোপর্দ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নে ইয়াবা বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

আটকরা হলেন রাসেল (৪০) ও রনি (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের বাড়ি কক্সবাজারের টেকনাফে এবং রনি নূরুল্লাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা, তিনি আজিজ শেখের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, আটক দুইজনের কাছ থেকে প্রায় ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে স্থানীয়দের দাবি অনুযায়ী ইয়াবা উদ্ধারের বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.