মো. লিটন সিকদারবিশেষ প্রতিনিধি, গোপালগঞ্জগোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) আদালতের বিচারক মো. সুজন মিয়ার বিরুদ্ধে আদালতকক্ষে এক শিক্ষানবিশ আইনজীবীকে আঘাত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাবিহা সুলতানা।
অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার (২২ জুলাই) আদালতের কার্যক্রম চলাকালে বিচারক তার দিকে একটি পেপারওয়েট নিক্ষেপ করলে কপালে আঘাত পেয়ে তিনি আহত হন। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী।

Leave a Reply