চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় হাইভোল্টেজ বিদ্যুতের তারে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন জান্নাতি নামে এক শিশুর জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তার মা নিপা খাতুন।
গত ১৭ জুলাই বাসার ছাদে ওঠার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হয় জান্নাতি। চিকিৎসকদের মতে, তার গলা ও দুই পায়ে একাধিক অস্ত্রোপচার প্রয়োজন, যার ব্যয় বহন করা অসহায় পরিবারের পক্ষে সম্ভব নয়।
জান্নাতির বাবা নেই। গার্মেন্টসকর্মী মা নিপা খাতুন বলেন, “আমার একটাই মেয়ে। সবাই একটু সাহায্য করলে হয়তো ওকে বাঁচাতে পারব।”
সহায়তা পাঠানোর বিকাশ নম্বর: ০১৭৪২-০৯৪৭০১।

Leave a Reply