বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নড়াইল সদর পৌরসভার নতুন বাস টার্মিনাল সংলগ্ন পাসপোর্ট অফিস এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেমায়েত হোসেন ফারুক।
জেলা কৃষক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপি ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। এ সময় সবাইকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Leave a Reply