সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ কার্যক্রমে আবেদন, পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে এ-সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এছাড়া, ২৫ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন, তাদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ জুলাই নির্ধারিত পরীক্ষাও যথারীতি অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই এবং ২৯ জুলাই অনুষ্ঠিত দুই দিনের পরীক্ষার উত্তরপত্র একত্রে মূল্যায়ন করে সংযুক্ত করে একবারে ফলাফল প্রকাশ করা হবে।
সমাজসেবা অধিদপ্তর সংশ্লিষ্ট সকল প্রার্থীদের নতুন প্রজ্ঞাপনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

Leave a Reply