যশোরে ৩.৭৪ কোটি টাকায় সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন

যশোরে ৩.৭৪ কোটি টাকায় সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন

যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের ৪ কিলোমিটার অংশের সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার সকালে তিনি প্রকল্পটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এলজিইডি, যশোরের বাস্তবায়নে ৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সড়কের মানসম্মত কাজ নিশ্চিত করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসন, এলজিইডি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.