পঞ্চগড় প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সঙ্গে নিজের পুরোনো ছবি জুড়ে মিথ্যা তথ্য প্রচার ও চরিত্রহননের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড়ের তরুণী রাহেমীন মারিয়া এলিন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি সামাজিক সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনার সময় তোলা তাঁর একটি পুরোনো ছবি বিকৃতভাবে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Leave a Reply