কালিয়ায় ড্রাগন ফলের বাগান পরিদর্শন করলেন কৃষি কর্মকর্তারা

কালিয়ায় ড্রাগন ফলের বাগান পরিদর্শন করলেন কৃষি কর্মকর্তারা

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল সংবাদদাতা:

নড়াইলের কালিয়া উপজেলার ইসলামপুরে কৃষক মো. মোস্তাফিজুর রহমান মোল্লার ড্রাগন ফলের বাগান পরিদর্শন করেছেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ মাহমুদ।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে কৃষি কর্মকর্তারা বাগানটি পরিদর্শন করেন। এ সময় তারা ড্রাগন ফলের চাষাবাদ, গাছের পরিচর্যা, ফলন ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
কৃষি কর্মকর্তারা জানান, ড্রাগন ফল পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সম্ভাবনাময় ফল। এতে ভিটামিন সি, খাদ্যআঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও ম্যাগনেশিয়ামসহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে এ ফলের উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
পরিদর্শনকালে কৃষক মো. মোস্তাফিজুর রহমান মোল্লাকে ড্রাগন ফলের বাগান পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং ফলন বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। তারা ড্রাগন ফল চাষে কৃষকদের আরও উৎসাহিত করতে মাঠপর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published.