নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলা নরসুন্দর কল্যাণ সমিতির আয়োজনে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নড়াইল শহরের মুচিপোল টাউন ক্লাব মার্কেটের নিচতলায় জগন্নাথ বিশ্বাসের স্যালুনে এ পূজার আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. টিপু সুলতান, নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও নড়াইল জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট পঙ্কজ বিহারি ঘোষ এবং সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবু লাল ভট্টাচার্য।
এ ছাড়া উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নরসুন্দর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম কুমার সরকার, প্রচার সম্পাদক সঞ্চয় বিশ্বাস, কোষাধ্যক্ষ জগন্নাথ বিশ্বাসসহ সমিতির সদস্যরা।
পূজা শেষে আগত অতিথি ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply