চান্দেরচর বাজারে ভাই ভাই ট্রেডার্সের গার্মেন্টস দোকানের উদ্বোধন
(নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের চান্দেরচর বাজারে ‘ভাই ভাই ট্রেডার্স’ নামে একটি গার্মেন্টস দোকানের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দোকানটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জাখির খান বলেন, স্থানীয় ক্রেতাদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে মানসম্মত পোশাক ও গার্মেন্টস সামগ্রী সরবরাহ করাই তাঁর প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। দোকানে বিভিন্ন ধরনের পোশাক রাখা হয়েছে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মকিদুর রহমান, মাউলী ইউনিয়ন সভাপতি সরদার মিজানুর রহমান, মাওলানা কে এম আবুল হাসান, বিএনপির ৬ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোশারেফ খান, পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. ওহিদ গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে ‘ভাই ভাই ট্রেডার্স’-এর সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply