নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের তালতলা এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রহলাদ খান (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ছায়মানার চর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ১ অক্টোবর নড়াইল সদর থানায় মামলা করেছেন। মামলার নম্বর ৩।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বিশেষ কাজে ওই নারীর সঙ্গে নড়াইলে আসেন প্রহলাদ খান। ফেরার পথে তালতলা এলাকায় পৌঁছালে তিনি তার অসুস্থ আত্মীয় গোলাম মোস্তফাকে দেখতে যাওয়ার অনুরোধ করেন। পরে তার সঙ্গে গোলাম মোস্তফার বাড়িতে গেলে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। পরে অসুস্থ হয়ে পড়লে ওই নারীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেল সরোয়ার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.