কালিয়ার মাউলী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান চলে গেলেন না ফিরার দেশে
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাউলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান ফিরোজ আহমেদ ইন্তেকাল করেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১টা ১০ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন।
তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তাঁরা।

Leave a Reply