শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭

শেখ হাসিনার জন্মদিন : গোপালগঞ্জ ঘিরে মিছিল, আটক ৭
গোপালগঞ্জ প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিন ঘিরে গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা পৃথক মিছিল ও কেক কাটার কর্মসূচি পালন করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।
সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মিছিল ও সড়কে কেক কাটার কারণে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এছাড়া ভেড়ার বাজার ও গোপালগঞ্জ শহরেও পৃথক মিছিলের খবর পাওয়া গেছে।
এর আগে রোববার রাতে টুঙ্গিপাড়ায় মিছিল বের করার সময় সাতজনকে আটক করে পুলিশ।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, মিছিল চলাকালে সাতজনকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.