কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে মাদকসেবনে বাঁধা দেওয়ার অভিযোগে মানসুর মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে হাসিব মোল্যা (২০) নামে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। ঘটনার পর অভিযুক্ত হাসিব পলাতক রয়েছে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, মাদকসেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ মোল্যার সঙ্গে হাসিবের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাসিব কাসেদকে মারধর করেন।
এর জেরে শনিবার রাতে কদমতলা ত্রি-মোহনার একটি দোকানের সামনে কাসেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম হাসিবের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান। এতে মানসুর গুরুতর আহত হন। খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে তার মৃত্যু হয়। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এ হত্যাকান্ড সম্পূর্ণ মাদক সম্পর্কীয়, কোন পূর্ববিরোধের জের ধরে নয়।

Leave a Reply

Your email address will not be published.