নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
বিশেষ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নড়াইলের নড়াগাতী থানার সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দুর্গাপূজা সুন্দর, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার( সার্কেল কালিয়া) রবিন হালদার,নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী,সাধারণ সম্পাদক নড়াগাতী থানা বিএনপি,শেখ বুলবুল কবির, যুবদলের যুগ্ন আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম,নড়াগাতী থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, বিশ্ব দাশ সহ অনুষ্ঠিত এ সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আয়োজকরা জানান, সবার সম্মিলিত সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Leave a Reply