কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

নড়াইল থেকে মামুন মোল্যা

নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাউলী ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোজি হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম (ইয়ার আলী) এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস।
প্রধান অতিথি চয়ন বিশ্বাস বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারি নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি থেকে বিরত থাকার পাশাপাশি জেলেদের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বাড়বে। এতে জেলেদের পাশাপাশি দেশের অর্থনীতিও উপকৃত হবে। তাই নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে জেলে ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।
সভায় বক্তব্য দেন মাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোজি হক, ৬ নং  ওয়ার্ডের ইউপি সদস্য মো. জমিরুল ইসলাম, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো হিরা, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজাল বিশ্বাস, ৪ নং মাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হাচিবুর শেখ এবং সাংবাদিক মামুন মোল্যা।
সভায় বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ ও দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পদ। মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা সফল করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, জেলে ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published.