যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (কৃত্রিম প্রজনন) পদটি টানা তিন বছর ধরে শূন্য থাকায় সরকারি কৃত্রিম প্রজনন (এআই) সেবা থেকে বঞ্চিত হচ্ছেন শত শত খামারি।
ফলে সরকারি নির্ধারিত ৫০-৭৫ টাকার সেবার পরিবর্তে বেসরকারিভাবে ৫০০ থেকে ১ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে তাদের। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, ২০২৩ সালের আগস্ট থেকে পদটি শূন্য রয়েছে। এছাড়া একটি ভেটেরিনারি সার্জন, দুটি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও একটি কম্পাউন্ডার পদও খালি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ আজিজুল হক বলেন, শূন্য পদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। খামারিদের দাবি, দ্রুত জনবল নিয়োগ দিয়ে সরকারি সেবা নিশ্চিত করা হোক।

Leave a Reply