পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকার একটি বিলে কাদাপানিতে নেমে দেশীয় মাছ ধরার আনন্দে মেতে ওঠে একদল স্কুলপড়ুয়া কিশোর। স্কুলে ছুটি থাকায় তারা একসঙ্গে কই, পুটি, টাকি, শিং ও চিংড়িসহ বিভিন্ন মাছ ধরে পরে সমানভাবে ভাগ করে নেয়।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক বন্যার পর বিলে আটকে পড়া মাছ ধরতেই কিশোরদের এই আয়োজন। মোবাইলনির্ভর সময়েও প্রকৃতির সঙ্গে শিশুদের এমন মেলবন্ধন বিরল হলেও এই দৃশ্য অনেকেরই হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি ফিরিয়ে এনেছে।

Leave a Reply