কালিয়ায় পৌরসভায় এসএসসিতে জিপিএ-৫, মেধাতালিকায় প্রথম জেবা

কালিয়ায় পৌরসভায় এসএসসিতে জিপিএ-৫, মেধাতালিকায় প্রথম জেবা

নড়াইলের কালিয়া পৌরসভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছে নুসরাত জাহান জেবা। সে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তার সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

নুসরাত জাহান জেবা কালিয়া পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা চৌধুরী মামুনুর রশীদ লিটন ও মা নুরজাহান খানম। জেবা বীর মুক্তিযোদ্ধা এবং কালিয়া পৌরসভার সাবেক কমিশনার মাকলুকাত চৌধুরীর নাতনি।
এর আগে প্রাথমিক শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রাখে জেবা। পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সে।
জেবার সাফল্যে কালিয়া পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি রানী বৈরাগী তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদের সন্তানদের সঙ্গে সুন্দর ও বন্ধুত্বপূর্ণ আচরণের আহ্বান জানান।
জেবার দাদা বীর মুক্তিযোদ্ধা মাকলুকাত চৌধুরী বলেন, ‘আমার নাতনি যেন শুধু লেখাপড়ায় নয়, একজন আদর্শ মানুষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে—এ জন্য সবার কাছে দোয়া চাই।’
জেবা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন আদর্শ মানুষ হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায়।

Leave a Reply

Your email address will not be published.