কালিয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

কালিয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

নড়াইলের কালিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিক, আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মণ্ডল, একাডেমি সুপারভাইজার শারাফাত হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার মো. ইসহাক আলী, আনসার ও ভিডিপির কর্মকর্তা নজরুল ইসলাম, শিক্ষক মিল্টন শেখ, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, কালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তরিকুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা নওশের আলী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published.