কবিতাঃ- রিক্ত মনের খেয়া

কবিতাঃ- রিক্ত মনের খেয়া

কবিঃ-

মোঃ রুহুল আমিন

রঙিন আলো নিভেছে যে
আঁধার কালো রাতে,
শূন্য থালা রইলো পড়ে
একলা অবুঝ হাতে।

দিনের শেষে একলা বসে
হিসাব খাতা খুলি,
অতীত দিনের স্মৃতিগুলো
কেমন করে ভুলি।

মিথ্যে মায়ার জগৎ মাঝে
একলা আমি চলি,
চোখের জলে নিজের মনে
নিজের কথা বলি।

খেলাঘরের দেয়ালগুলো
ভাঙলো হঠাৎ ঝড়ে,
স্মৃতির ধুলো জমলো শুধু
মনের শূন্য ঘরে।

আশা ভঙ্গের তীব্র দাহে
পুড়ছে অবুঝ হিয়া,
জীবন এখন সুর হারিয়ে
কাঁদছে বিদায় নিয়া।

Leave a Reply

Your email address will not be published.