কবিঃ
মোঃ মামুন মোল্যা
নিজেকে বাঁচাতে মায়ের রক্ত চুষেছো,
বাবার দেহের রক্ত মাংস খেয়েছো!
ভরা যৌবনে
ভয়ংকর রূপ দেখেছে শত শত মানুষ-
কেড়ে নিয়েছ প্রাণ ও বহু কিছু!
পরিবার ও প্রিয়সীকে বাঁচাতে নিজেকেও খেয়েছো,
পৃথিবীর এ প্রান্ত থেকে ঐ প্রান্তে ছুটতে না ছুটতেই থমকে গেছে জীবন!
কী অদ্ভুত!পৃথিবীর এক কোণে পড়ে আছে; শত শত রমণীদের স্বপ্নের প্রিয়জনের দেহ ;
অথচ সেই দেহের শেষ আশ্রয়টুকু পেতে এত অপেক্ষা? এত কিছু ?
লেখা ২৮-৫-২৬ কালিয়া নড়াইল
01792937687
Leave a Reply