কবিঃ
মোঃ রুহুল আমিন
খুশিতে খুকু খিলখিলিয়ে,
খই ছিটালো খাঞ্চায়,
খুদে খোকা খঞ্জনিটা,
খেলতে খেলতে নাচায়।
খুঁজছে খাতা খামটি খুলে,
খবর খোলে খাটে,
খঞ্জনিটা খটখটিয়ে,
খেল খেলুড়ে হাটে।
খাদ্য খোঁজে খাঁচায় খুকি,
খেলনা খচিত খাঁজে,
খটখটানি খসখসিয়ে,
খঞ্জনীটা বাজে।
খাটছে খুকু খাসা খাটে,
খুরমা খাবে খোকা,
খুলবে খাতা খাসা খণ্ডে,
খেলবে খ্যাপা খোকা।
খেলছে খোকা খামার খলে,
খাবার খাবে খুদে,
খেলনা খোঁজে খুকি খাসা,
খাতা খোলে খুদে।

Leave a Reply