বহিষ্কারাদেশ প্রত্যাহারে নড়াইলে বিএনপিতে স্বস্তি, সক্রিয় হচ্ছেন ৬ নেতা

বহিষ্কারাদেশ প্রত্যাহারে নড়াইলে বিএনপিতে স্বস্তি, সক্রিয় হচ্ছেন ৬ নেতা

নড়াইল প্রতিনিধি:
দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পর নড়াইলে বিএনপির বহিষ্কৃত ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলের কেন্দ্রীয় কমিটি। এ সিদ্ধান্তে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন— নড়াইল সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, সদর পৌর বিএনপির সাবেক সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ এবং সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৭ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছিল। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে দল আশা প্রকাশ করেছে, পুনর্বহাল হওয়া নেতারা দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।

Leave a Reply

Your email address will not be published.