গোপালগঞ্জ-ঢাকা কমিউটার ট্রেনে বাড়ছে যাত্রী, সকালে ট্রেন চালুর দাবি

গোপালগঞ্জ-ঢাকা কমিউটার ট্রেনে বাড়ছে যাত্রী, সকালে ট্রেন চালুর দাবি

মো. লিটন সিকদার
দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু হওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

১০ আগস্ট থেকে ট্রেনটি চলাচল শুরু করে। প্রথম দিনে গোপালগঞ্জ কাউন্টার থেকে প্রায় ১৬ হাজার, দ্বিতীয় দিনে ২৫ হাজার এবং তৃতীয় দিনে প্রায় ২৬ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে পৌঁছায়। ঢাকা থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে গোপালগঞ্জে পৌঁছে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শনিবার সাপ্তাহিক বন্ধ।
যাত্রীদের অভিযোগ, সকালে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন না থাকায় চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীরা কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না। তাদের দাবি, সকালে গোপালগঞ্জ থেকে ঢাকামুখী একটি ট্রিপ চালু করা হলে এই রেলপথে যাত্রীসংখ্যা আরও বাড়বে এবং রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে।
যাত্রীদের প্রত্যাশা, মানুষের চাহিদা বিবেচনায় নিয়ে বাংলাদেশ রেলওয়ে দ্রুত সময়সূচি পুনর্বিবেচনা করে সকালে ট্রেন চালুর উদ্যোগ নেবে।

Leave a Reply

Your email address will not be published.