বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানার সরিফপুর ত্রিমোহনা শ্মশানে জাগ্রত মা মনসা পূজা ও কবিগানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ত্রিমোহনা শ্মশান কমিটির উদ্যোগে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নড়াইল জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে মন্দিরের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডের তালিকা তুলে ধরা হয়।
এদিকে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশে তাঁর ভ্যানগার্ডখ্যাত বাঐসোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহম্মেদ দিনভর কর্মী-সমর্থকদের নিয়ে অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করেন।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে আয়োজক কমিটিকে মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য ১৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
দিনব্যাপী পূজা, ধর্মীয় আনুষ্ঠানিকতা ও কবিগানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ হয়।

Leave a Reply