মাউলী পঞ্চপল্লী বিদ্যালয়ে অ্যাডহক কমিটি অনুমোদন

মাউলী পঞ্চপল্লী বিদ্যালয়ে অ্যাডহক কমিটি অনুমোদন

মাউলী পঞ্চপল্লী বিদ্যালয়ে অ্যাডহক কমিটি অনুমোদন
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার মাউলী পঞ্চপল্লী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। ৩ সেপ্টেম্বর বিদ্যালয় পরিদর্শক মো. এনামুল কবীর স্বাক্ষরিত পত্রে ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সরদার মিজানুর রহমানকে সভাপতি, সুব্রত কুমার পরমান্যকে সাধারণ শিক্ষক সদস্য এবং সৈয়দ ফারুক আলীকে অভিভাবক সদস্য করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ডের পত্রে বলা হয়েছে, নির্ধারিত ছয় মাসের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে। অনুমোদিত অ্যাডহক কমিটি পরিবর্তনের ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

Leave a Reply

Your email address will not be published.