নড়াগাতীতে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নড়াগাতীতে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নড়াগাতীতে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা এলাকায় এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাখিমারা গ্রামের ৬০ বছর বয়সী এক নারী গত ১২ সেপ্টেম্বর রাতে আনুমানিক ৩টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একই এলাকার নুরইসলাম মোল্লা (৫৫) তার ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে ওই নারী আরও উল্লেখ করেন, তিনি চিৎকার করলে নুরইসলাম তাকে ভয়ভীতি দেখিয়ে কোনো কথা বললে হত্যার হুমকি দেন। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘরের দরজা দিয়ে পালিয়ে যান।
অভিযোগকারী জানান, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় তার বাড়িতে এসে তাকে উত্ত্যক্ত ও ভয়ভীতি দেখিয়েছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তের আচরণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
এ ঘটনায় সাক্ষী হিসেবে কয়েকজন স্থানীয় বাসিন্দার নামও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নড়াগাতী থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুরইসলাম মোল্লার বক্তব্যে এসব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published.