কালিয়ায় ৫০ একরে ৬৪ হাজার ড্রাগন গাছ, বছরে আয় কোটি টাকা

কালিয়ায় ৫০ একরে ৬৪ হাজার ড্রাগন গাছ, বছরে আয় কোটি টাকা

কালিয়ায় ৫০ একরে ৬৪ হাজার ড্রাগন গাছ, বছরে আয় কোটি টাকা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে ৫০ একর জমিতে ৬৪ হাজার ড্রাগন গাছের বাগান গড়ে তুলেছেন কৃষি উদ্যোক্তা আব্দুল মান্নান মোল্যা। চার বছর ধরে ড্রাগন ফলের চাষ করে তিনি এ বাগান গড়ে তুলেছেন। বাগান থেকে বছরে প্রায় এক কোটি টাকা আয় করছেন তিনি। উৎপাদন ও বাগান পরিচালনায় বছরে ব্যয় হচ্ছে প্রায় ৬০ লাখ টাকা।

বাগানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আব্দুল মান্নানের এ বাগানে সারা বছর ১২ থেকে ২০ জন শ্রমিক কাজ করেন। বাগানে উৎপাদিত ড্রাগন ফল গাড়িতে করে ঢাকায় নিয়ে বিক্রি করা হয়। এতে তাঁর নিজের আর্থিক সচ্ছলতার পাশাপাশি স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

উদ্যোক্তা আব্দুল মান্নান মোল্যা বলেন, ‘ড্রাগন ফল চাষ করে একদিকে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছি, অন্যদিকে মানুষের কর্মসংস্থান ও পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখতে পেরে মনে প্রশান্তি লাগে।’ স্থানীয়ভাবে কৃষিভিত্তিক এ উদ্যোগে বাণিজ্যিক ফল উৎপাদনের পাশাপাশি সারা বছর শ্রমিকদের কাজের সুযোগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.