যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ

যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ

যোগানীয়া গরুকান্ড নিয়ে সাবেক ইউপি সদস্য সুবর্ণ শিকদারকে হয়রানির অভিযোগ

 

নড়াইলের নড়াগাতী থানার র‍্যোগানীয়ায় মামুন হত্যাকন্ডকে কেন্দ্র করে আসামীদের গরু লুট হওয়ার আশংকায় প্রশাসনের উপস্থিতিতে স্থানীয় প্রভাবশালী মহল সাবেক ইউপি সদস্য সুবর্ন শিকদারের সাথে চুক্তির মাধ্যমে ৭ টি গরু তার জিম্মায় রাখেন। সুবর্ণ শিকদারের বাড়ীতে জায়গা সংকুলান না হওয়ায় ওই দিনই সকলের অবগতিতে তার বংশীয় সাবেক মেম্বার অমল শিকদার ও রতন শিকদারের সাথে কথাবলে তাদের জিম্মায় গরুগুলো দেওয়ার পর রতন শিকদারের বাড়ীতে গরুগুলি রাখেন। সুবর্ণ শিকদারের অভিযোগ তাকে না জানিয়ে রতন ও অমল শিকদার গরুগুলো বিক্রি করে দিয়েছেন। বিষয়টি জানার পর প্রতিবাদ করলে তাঁকে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। আবার প্রভাবশালী মহল ও থানা প্রশাসন চুক্তির সূত্র ধরে গরু ফেরত দিতে বলছে।
এ পরিস্থিতি থেকে পরিত্রাণ চান তিনি।

এদিকে রতন শিকদার ও তার ভাই নিরঞ্জন শিকদার তাদের বাড়ীতে গরু রাখা ও বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, এর আগে সুবর্নর সাথে চুক্তি হয়েছে কিনা তারা জানেন না। তবে আহম্মদ হোসেন ওরফে আমোদসহ কয়েকজনের কথায় তাদের জিম্মায় ৭ টি গরু রাখা হয়। পরবর্তীতে চুরি হওয়ার আশংকায় তাদের জানিয়ে গরুগুলো বিক্রি করে কয়েকজন গরুর মালিককে টাকা দেয়া হয়েছে। বাকি টাকার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি তারা।
এ বিষয়ে আহম্মদ হোসেন ওরফে আমোদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে সাবেক মেম্বার অমল শিকদারও গরু বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, আসামী পক্ষের সাথে কথা বলে তারা গরু বিক্রি করে তাদেরকে টাকা দিয়ে দেছেন। তবে এ বিষয়ে সুবর্ণ শিকদার সবই জানেন বলে তিনি জানান।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ জুলাই যোগানীয়া বাজারের একটি সেলুনে হামলার শিকার হন আল মামুন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. হাবিবুর মোল্যা ২০২৫ সালের ১১ আগস্ট নড়াগাতী থানায় হত্যা মামলা করেন। মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন ওঠায় বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.