কবিতা :জাগো হে নবীন সবুজে

কবিতা :জাগো হে নবীন সবুজে
কবি

‎রফিকুল ইসলাম

‎আজ জাগরণের লগন —

‎টলিছে ধরণী

‎আর কতকাল রবে ঘুমে

‎আঁখি মুদি, স্বপন গুনি?

‎হে শ্যামল, হে সবুজ প্রাণ,

‎আর কতকাল সইবে অপমান

‎নীরবে বহিবে ক্ষত?

‎একবার জাগো নব কিশলয়ে

‎আনো মুক্তির ব্রত।

‎দখলের থাবা, শোষণের ঝড়ে

‎বিবর্ণ তোমার বরণ,

‎ক্ষুধা, বেকার, নিপীড়নের ভারে

‎ঝরে অবিরাম রক্ত-ক্ষরণ।

‎কোথাও আশ্বাস নেই, ভরসা নেই —

‎চারিদিকে ঘন কালো আঁধার,

‎কণ্টকী বিষ-তরুতে ছেয়েছে জমিন

‎বিষ-বাতাসে রুদ্ধ শ্বাস আমার।

‎হে সবুজ, হে শ্যামল প্রাণ —

‎আবার জাগো বসন্তের বানে,

‎নব মুকুলে, নব কুঁড়িতে,

‎জাগো তুমি নব সবুজের বিপ্লবে

‎আগামীর জয়গানে।

Leave a Reply

Your email address will not be published.