আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল

মাজহারুল ইসলাম, জেলা প্রতিনিধি,

ঠাকুরগাঁও নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সরকারি সফরে এসে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার (৬ সেপ্টেম্বর) প্রথমবারের মতো নিজ জেলায় আসেন তিনি।

দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান রাষ্ট্রপতি। পরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি তোমাদেরই লোক।” তিনি নিজ জেলার মানুষের প্রতি তাঁর আন্তরিকতার কথা তুলে ধরে বলেন, এলাকার যেকোনো উন্নয়ন ও কল্যাণমূলক কাজে তাঁর সহযোগিতা সবসময় পাওয়া যাবে।
রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ের উন্নয়নে ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। জেলার মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান।
নিজ জেলার মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপতি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙ্‌ক্তি স্মরণ করে বলেন, “মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।” তাঁর এ বক্তব্যে সংবর্ধনাস্থলে উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়।
রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। তাঁর সফরের দ্বিতীয় দিনে সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.