নড়াগাতীর কলাবাড়িয়ার ১১ জন দেশীয় অস্ত্রসহ নড়াইল আদালত চত্বর থেকে আটক

নড়াগাতীর কলাবাড়িয়ার ১১ জন দেশীয় অস্ত্রসহ নড়াইল আদালত চত্বর থেকে আটক

নড়াগাতীর কলাবাড়িয়ার ১১ জন দেশীয় অস্ত্রসহ নড়াইল আদালত চত্বর থেকে আটক
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের আদালত চত্বরে একটি মামলায় হাজিরা দিতে এসে আইনজীবীর চেম্বার থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ওই ব্যক্তিরা আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published.