নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ,

নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ,

নড়াগাতীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ,
বিশেষ প্রতিনিধি
নড়াইলের নড়াগাতী থানার দহ্মিন যোগানিয়া গ্রামের রিকশাচালক তরিকুল ইসলামকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পহরডাংগা ইউনিয়নের বল্লাহাটি ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলে আব্দুল্লাহ শিকদার,পিয়াউল শিকদার সহ পাসের উপজেলা মোল্লার হাটের হোসেন চৌধুরী ও নাদিম চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. হাবিবুর শেখ নড়াগাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে রিকশাচালক তরিকুল ইসলাম গোপালগঞ্জ শহরে যাওয়ার পথে চর বাল্লাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা তার রিকশা আটকে দেন। এ সময় তারা রিকশাচালককে রিকশা থেকে নামিয়ে হাতে থাকা লোহার রড, ছোরা ও চাকু প্রদর্শন করে এলোপাতাড়ি পিটিয়ে রিকশা সহ একটি পানির মটর, পকেটে থাকা ২৫০০ টাকা এবং একটি স্মার্ট মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা, নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।গতকাল রবিবার গোপালগঞ্জ থেকে রিক্সা উদ্ধার হয়েছে,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দিয়ে মীমাংসা চেষ্টা করা হচ্ছে।

ছিনতাইকারীদের বিরুদ্ধে হত্যা সহ মাদক ব্যবসা ও চুরিসহ একাধিক মামলা ও রয়েছে।অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াগাতী থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.