নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

নড়াইল থেকে জুয়েল শরীফ

নড়াইলের মালিয়াট খালে ৮৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের (মৎস্য অধিদপ্তর অংশ) আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
নড়াইল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবর রহমান।
সংশ্লিষ্টরা আশা করছেন, খালে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করার এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে এবং জলজ পরিবেশের উন্নয়ন ঘটবে। পাশাপাশি খালের মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published.