কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের ১১টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মিজানুর রহমান। এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির সভাপতিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সরদার মিজানুর রহমান পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও দুর্গোৎসবের আয়োজনের খোঁজখবর নেন। পাশাপাশি পূজার আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতার অংশ হিসেবে কমিটিগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

Leave a Reply