নড়াগাতীর মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন নুরুল হক মোল্লা
কালিয়া (নড়াইল)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার ৪ নম্বর মাউলী ইউনিয়নের ১১টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াগাতী থানা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল হক মোল্লা।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাঁদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপের সভাপতির হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় মাউলী ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মো. নুরুল হক মোল্লা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো. নুরুল হক মোল্লা ৪ নম্বর মাউলী ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন।

Leave a Reply