নড়াগাতীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

নড়াগাতীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া এলাকায় ইয়াবাসহ অনিক মোল্লা (২৩) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে যোগানিয়া গ্রামের আব্দুর রহিম শেখ ওরফে দবিরের বাড়ি থেকে খেয়াঘাটের দিকে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে অনিককে আটক করে তার পরিচয় জানতে চান। পরে দেহ তল্লাশি করে তার পকেট থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের এসআই মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অনিককে থানায় নিয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আটক অনিক মোল্লা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কুসুমদী গ্রামের শাজাহান মোল্লার ছেলে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, আব্দুর রহিম শেখ ওরফে দবিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির মাধ্যমে এলাকায় মাদক বেচাকেনা ও সেবনের মতো কর্মকাণ্ড চলে। তবে এ অভিযোগের বিষয়ে বাড়ির মালিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে দীর্ঘদিন ধরে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে আসছেন। তিনি মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে এই আশা কমনা করেন সচেতন মহলের নিকট।

Leave a Reply

Your email address will not be published.