নড়াইলের কালিয়া উপজেলার খেজুরবাগান বেন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তানভীর (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় তানভীর। পরে স্বজনরা তাকে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তানভীর খেজুরবাগান বেন্দা গ্রামের বাসিন্দা। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে নিহতের বাড়িতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্কতা অবলম্বন করতে হবে।

Leave a Reply