বেনাপোল প্রতিনিধি:
“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’’এ প্রতিপাদ্যে সামনে রেখে যশোরের শার্শায় উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মৎস্য অধিদপ্তর সপ্তাহ ব্যাপি পালন করা হবে এই মৎস্য সপ্তাহে।
৩১ জুলাই( বুধবার) ১২ টার দিকে র্যালি শেষ করে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় । পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার,শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তারিক ইমাম প্রমুখ।