কুমিল্লায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম কামাল হোসেন (৩৩)।
গতকাল সোমবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন।নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
নিহতের কামাল হোসেনের বড় ভাই হিরন মিয়া বলেন, সদর দক্ষিণ উপজেলাধীনস্থ যশপুরে বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে সোমবার সন্ধ্যার দিকে বিএসএফ গুলি করে হত্যা করে আমার ভাইকে । পরে ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে করে বিএসএফ সদস্যরা ভাইযের মরদেহ নিয়ে যায়। যশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সঙ্গে মরদেহ আনার বিষয়ে যোগাযোগ করেন ও তিনি অপেক্ষা করতে বলেন আমাকে।
এ বিষয়ে কুমিল্লার ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ‘কামাল হোসেন ভারতীয় সীমান্তের ২৫ গজের ভেতরে গিয়েছিলেন বলে আমরা জানতে পারি। পরে বিএসএফের গুলিতে তিনি নিহত হন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে আজ দুপুরে লাশ ফিরিয়ে দিয়েছে তারা ।