লতিফিয়া ইসলামী যুব সংঘ হরিশ্বরন মুন্সীবাজারের উদ্যোগে গতকাল ২৭ জানুয়ারি ২০২৫ইং রোজ সোমবার সকাল ১০ ঘঠিকা হইতে মধ্যরাত পর্যন্ত হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে খতমে কুরআন খতমে খাজেগান ওয়াজ ও দোয়া মাহফিল।
সকাল ১০টায় পবিত্র কোরআনুল কারীমের খতমের মাধ্যমে শুরু হয় মাহফিলের কার্যক্রম। বাদ যোহর খতমে খাজেগান মিলাদ ও দুআর মাধ্যমে আরম্ভ হয় মূল অনুষ্ঠান। মোবারক মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, সভাপতিত্ব করেন হাজী আব্দুস সোবহান, মিজানুর রহমান তরফদার, প্রধান অতিথি হিসেবে বাদ মাগরিব আলোচনা পেশ করেন হযরত মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী বগুড়া,প্রধান আর্কষন হিসেবে আলোচনা পেশ করেন হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারী রবিরবাজার,আলোচনা পেশ করেন হযরত মাওলানা আফাজ উদ্দিন বুলবুল, ব্রাহ্মনবাড়িয়া ,আলোচনা পেশ করেন হযরত মাওলানা জয়নাল আবেদীন, মৌলভীবাজার,আলোচনা পেশ করেন মাওলানা আব্দুর রব,ইমাম ও খতিব মুন্সীবাজার বাইতুন নূর সুন্নী জামে মসজিদ, হযরত মাওলানা হাফিজ আব্দুল আওয়াল,প্রধান হাফিজ আহমদ নগর দাখিল মাদরাসা হিফজ শাখা,ইকবাল হোসেন চৌধুরী,ফিল্ড সুপারভাইজার, ইসলামীক ফাউন্ডেশন কমলগঞ্জ ও বাদ আসর ইসলামীক গজল পরিবেশন করেন রাহমানিয়া শিল্পী গোষ্ঠী কমলগঞ্জ এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মোবশ্বীর আলী,উপস্থিত ছিলেন,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ,নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক সাইদুল ইসলাম,দৈনিক ঘোষনা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদসহ উপস্থিত ছিলেন হাজারো ধর্মপ্রান মুসল্লীগন।মাহফিল উপস্থাপনায় ছিলেন,দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি মাওলানা ক্বারী শায়েক আহমদ ও সাধারন সম্পাদক মো: খালেদ মাহমুদ সুজন।
পরিশেষে লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি মাওলানা শায়েক আহমদ ও সাধারন সম্পাদক খালেদ মাহমুদ সুজন বলেন,সবার সর্বাত্মক সহযোগিতায় আমাদের গতকালের লতিফিয়া ইসলামী যুব সংঘ এর মোবারক মাহফিল অত্যান্ত গুছালো এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
রাব্বে কারিম আপনাদের এই মেহনতকে কবুল করুক-আমিন
কৃতজ্ঞতা জ্ঞাপন করেন,হরিশ্বরন এলাকা, গোবিন্দপুর ও মুন্সীবাজারের সকল চাকুরীজীবি, প্রবাসী,ব্যাবসায়ী,ও মাহফিলে আগত সকল মেহমানবৃন্দ ও যুব সংঘের সকল কর্মী ভাইদের প্রতি।
আপনাদের আন্তরিকতার কোন প্রতিদান নেই স্বয়ং মহান আল্লাহ তায়ালা এই পরিশ্রমের প্রতিদান দিবেন,আমিন।
হরিশ্বরন, মুন্সীবাজার,কমলগঞ্জ, মৌলভীবাজার।