বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৭:৪৭
ব্রেকিং নিউজ

কবিতা :- নোনা জলের বাগদা

রিপোর্টার : সাহিত্য সম্পাদক, কবি রুহুল আমিন
প্রকাশ : বুধবার , ৬ মে ২০২৬ , রাত ০৯:১৪

কবি :- 

মোঃ রুহুল আমিন 

ঘেরের জলে বাগদা নাচে

রুপালি এক টানে,

লাফটা দিয়ে যায় সে চলে

গভীর কোনো পানে।


ডোরাকাটা পিঠের বরণ

দেখতে কত বেশ,

সবাই জানে বাগদা চাষে

ধন্য আমার দেশ।


মিঠে রোদে ঝিলমিলিয়ে

ঢেউ খেলে যায় ঘেরে,

আশার আলো চাষির চোখে

বাগদা রেণু ছেড়ে।


বিদেশেতে কদর কত 

সোনার চেয়ে দামী,

কঠোর শ্রমে বাগদা ফলায়

দেশ-বিদেশে নামি।


ঝাল-মশলায় রান্না যখন

গন্ধে মাতে বাড়ি,

জিভে পানি আনবে তখন

চিংড়ি ভরা হাড়ি।


খাস বাঙালির পাতের আমেজ

জমিয়ে দেয় পুরা,

নোনা জলের বাগদা মানেই

স্বাদের রাজা উড়া।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১