মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:০৩
ব্রেকিং নিউজ

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৪ জুলাই ২০২৪ , সন্ধ্যা ০৬:৪৪

বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ও সম্মানজনকভাবে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন  এ আহ্বান জানান ।

 ৪ জুলাই(বৃহস্পতিবার) বাংলাদেশে নবনিযুক্ত মিয়ানমারের আবাসিক রাষ্ট্রদূত কাও সো মোর সঙ্গে বঙ্গভবনে এক সাক্ষাৎকালে তিনি  এ আহ্বান জানান ।

রাষ্ট্রপতি বলেন, বিদ্যমান রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। আশা করি, জোরপূর্বক বাস্তুচ্যুত এসব জনগণ যাতে নিরাপদে ও সম্মানজনকভাবে তাদের নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে মিয়ানমার সেই পরিবেশ সৃষ্টি করবে।

এ সময় নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয় বাংলাদেশ। নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ সব সময় মিয়ানমারের সঙ্গে ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেয়। ঙ 

রাষ্ট্রদূত কাও সো মো ঢাকায় দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করে বলেন, বাস্তচ্যুর সমস্যা তদেসমাধানে মিয়ানমারে কাজ করছে। এ ব্যাপারে বাংলাদেশের উদ্বেগের কথা তার সরকারকে জানাবেন।

 বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আগামী সেপ্টেম্বরে  দায়িত্ব গ্রহণ করবে এ বিষয়ে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, মিয়ানমারের সঙ্গে বিমসটেককে শক্তিশালী করতে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে। 

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১