বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৫:৪৫
ব্রেকিং নিউজ

কবিতা :-ভালোভাষা

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ , রাত ১০:২৭


       ✍ জেবুন্নেছা জেবু 

  পথিক না হাটলেও

 পথ করে না অপেক্ষা  কারো জন‍্য,

 বাস্তবতা  নির্মম বলেই আমরা  স্বপ্ন  

 আশায়  হতে চাই ধন‍্য।


   এই যে আমার  আমার  করি

   আমার  কিছুই নাই ভবে জানি,

    মরিলে পর হবে সবই

   তবুও  আমার করিতে মরি।


    বেচেঁ থাকি যতোটা সময় 

    চাই  ভালোভাষা ভালবাসায়,

    চাই একটু কেয়ারের উপায়

    নিজেকে আনন্দে রাখায়।


    একে অপরে হও স্বার্থহীন প্রিয়জন

    করো না ধ্বংস  কারো জীবন,

    কারো কষ্টের হইও না কারণ

    প্রত‍্যেকের বেচেঁ থাকা মূল‍্যবান।।


                  _______

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১