মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৪৬
ব্রেকিং নিউজ

কি করে শুধিব ঋণ?

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : সোমবার , ২৪ জুন ২০২৪ , রাত ১১:৪৫

  শামীমা আক্তার 

রুখো শত তুমি মোর গোগ্রাসের থাবা,

বিপদ ক্ষণে নিখিলে প্রথমার কায়া,

বাবা তোমার নয়নে দেখি বিশ্ব কাবা, 

বট বৃক্ষ তুমি মোর- শান্ত সিক্ত ছায়া।

ঘর্ম ঝরা তুমি মোর শ্রীয় পথ গড়া-,

তোমাতে শিখা সকল বর্ণমালা লিখা,

কর্কশ চৌচির পথে-, শক্ত হাত ধরা,

কঠিন উজ্জ্বল তুমি প্রদিপ্তের শিখা।

যাহ্ ছিলো অন্তে সুদা দাও মোর তরে,

ব্যথা দিই যদি কভু কোনো ভুল ক্ষণে,

খাস মনে বাবা মোরে দিও ক্ষমা করে,

পুড়ো যদি মোর কোনো রুঢ়্ আচরণে।

কি করে শুধিব বাবা ঘর্ম ঝরা ঋণ-,

শুধিতে পারে কি তাহ্ কেউ কোন দিন?

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১