বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১০:১০
ব্রেকিং নিউজ

নড়াগাতীতে ১৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি:
প্রকাশ : বুধবার , ২৬ জুন ২০২৪ , দুপুর ১২:৫৩

নড়াইলের নড়াগাতীতে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সাজ্জাদ শেখ (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৫ জুন) রাত সাড়ে আটটার দিকে নড়াইল জেলার নড়াগাতী থানাধীন মাউলি ইউনিয়নের মাউলি ব্রিজ হতে  উপর হতে তাকে আটক করা হয়। 

আটককৃত মোঃ সাজ্জাদ শেখ (৩৫)  নড়াগাতী থানাধীন মাউলি গ্রামের হান্নান শেখের ছেলে। 

 গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অপু মিত্র ও এএসআই(নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে  মোঃ সাজ্জাদ শেখ (৩৫) আটক করা হয়। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার  করা হয়। 

নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম জানান, এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১