মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৪৬
ব্রেকিং নিউজ

শরৎ ঋতু আগমন

রিপোর্টার : মুক্তা আক্তার
প্রকাশ : রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪ , রাত ০৯:২৮


মুক্তা আক্তার

শরতের-ই  আগমনে

রং লেগেছে কাশবনে।

বাজেরে ঢাক বাজেরে ঢোল

ফুলে ভরা বাংলার কোল।

কাশফুলের রথে চড়ে

আসলো আবার বছর ঘুরে।

স্বচ্ছ মেঘের ডানা মেলে

মৃদু হাওয়ায় দোলে দোলে।

বাংলা মায়ের সাদা শাড়ি

শিউলি ফুলে নয়ন কাড়ি!

রূপলী জলে বাঁকা ঢেউ

প্রেমিক মনে, দেখলে কি কেউ?

সবুজ ধানের ক্ষেত বেয়ে

শরৎ বরণ দেখব চেয়ে।

নৌকা ভ্রমণ নদীর কূলে

কেশ সাজাব কাশফুলে।

নির্মল আকাশে মেঘের দল

রংধনুর রংয়ে ঝলঝল।

এই রোদ তো এই বৃষ্টি

শরৎ পানে মায়াবী দৃষ্টি।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১