মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:৪২
ব্রেকিং নিউজ

ভারতে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল ৫০ বিচারকের

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার , ৫ জানুয়ারী ২০২৫ , বিকাল ০৫:৩৩

৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের। 

প্রশিক্ষণের অংশগ্রহণ সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক বাতিল করা হয়েছে। আজ (৫ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী দশ থেকে বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদানপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে । বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক উক্ত প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হলো।’

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১